শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অবসরে যে‌তে চান ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফুটবল বি‌শ্বের সুপারস্টার পর্তু‌গিজ ক্রিশ্চিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানান, পরিবারকে সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলজাজিরার এক রিপোর্টে একথা জানা গেছে। ৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।

তিনি জানান, অনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। ‘২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, কিন্তু সব কিছুরই শেষ আছে,’ বলেন রোনালদো। -- যমুনা‌নিউজ

আল নাসর ক্লাবের এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত মাসে তিনি জানিয়েছিলেন, ১ হাজার গোলের লক্ষ্য পূরণের পরই বিদায় নিতে চান।

অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য বেশি সময় দিতে চাই।’

এই পর্তুগিজ তারকা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। তবে ইউনাইটেডের বর্তমান অবস্থা তাকে হতাশ করেছে। বলেন, ‘দুঃখ লাগে, কারণ এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু তাদের এখন কোনো সঠিক কাঠামো নেই’, বলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমরিমকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু একা কেউই অলৌকিক কিছু করতে পারে না।’

  • সর্বশেষ