শিরোনাম
◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের ইতিহাসে ৭০ বছর পর শিরোপা জিতলো নিউক্যাসল। দলটি ইংলিশ লিগ কাপের ফাইনালে শ্বাসরুদ্ধর খেলায় লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ফুটবলের ট্রফি জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। ১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর ইল্যান্ডের ঘরোয়া ফুটবলে এটাই তাদের প্রথম শিরোপা।

রোববার (১৬ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ম্যাচে বল পজেশনে এগিয়ে ছিলো লিভারপুল। কিন্তু আক্রমনের সংখায় আধিপত্য দেখায় নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। ট্রিপিয়ার নেয়া কর্নারে, দারুণ হেডারে নিউক্যাসলকে এগিয়ে দেন বার্ন। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় নিউক্যাসেল।

দ্বিতিয়ার্ধের সপ্তম মিনিটে নিউক্যাসল স্ট্রাইকার ইসাকের গোল বাতির হয় অফসাইডে। কিন্তু এক মিনিট বাদে আবারও লিভারপুলের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন সুইডিস তারকা ইসাক। 

নিউক্যাসল ভক্তরা যখন শিরোপ উৎসব শুরু করেছে তখন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক গোল শোধ দেন লিভারপুলের ইতালিয়ান ফরোয়ার্ড ফেড্রিকো কিয়েসা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ৭০ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় নিউক্যাসল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়