শিরোনাম
◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার দাবাড়ু মারিয়া বেলেনকে হারালেন রানী হামিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এক সময়ের দাপুটে দাবাড়– রানী হামিদ ৮২ বছর বয়সেও আন্তর্জাতিক দাবায় জয় পেয়েছেন। তিনি তিনি হারিয়েছেন আর্জেন্টিনার প্রতিপক্ষকে। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে জয় পেয়েছেন রানী হামিদ। তবে মহিলা বিভাগে বাকিদের পরাজয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছে ৩-১ গেম পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদই জিতেছেন। ৯ গেম থেকে বাংলাদেশ মহিলা দলের অর্জন ১১ পয়েন্ট। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ড খেলেছেন তিনি। যার মধ্যে জিতেছেন সবগুলো গেমেই।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নবম রাউন্ডের গেমে চতুর্থ বোর্ডে খেলেছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মহিলা মাস্টার। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ ছিলো মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রাণী হামিদ।

  • সর্বশেষ