শিরোনাম
◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান ১২ দলীয় জোটের

আর হাসান: [২] জাপার একাংশের চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী মোস্তফা জামাল হায়দার সরকারের উদ্দেশ্যে বলেছেন, মানে মানে বিদায় হোন। দেশের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেন। মানুষের অধিকার ফিরিয়ে দেন। গণতন্ত্রকে মুক্তি দেন। নতুবা দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না।

[৩] শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকির সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকার পতনের একদফা দাবিতে এক গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।

[৪] সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা ক্ষমতার পথকে নিষ্কন্ঠক করার হীনউদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে কারাদণ্ড দিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। 

[৫] নেতৃবৃন্দ আরো বলেন, আমেরিকার ভিসানীতি ও নিরপেক্ষ নির্বাচনের চাপ শেখ হাসিনার মাথা নষ্ট করে দিয়েছে। একজন প্রধানমন্ত্রী হিসেবে যে অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখাচ্ছেন তা জাতির জন্য লজ্জাজনক ও অবমাননাকর।

[৬] সেলফি নাটক ও আবারো পাতানো নির্বাচনের পায়তারার তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে শেখ হাসিনার আমেরিকা ভীতি আর আমেরিকা প্রীতির দ্বৈত ভূমিকা সবাইকে অবাক করার মতো। উনি একবার বলেন, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার দরকার নেই। তারপরে বিশাল বহর নিয়ে আমেরিকা গিয়ে দীর্ঘ সময় অবস্থান ও লবিং করে আমেরিকার আশীর্বাদ লাভের চেষ্টা করে ব্যর্থ হন। 

[৭] জাপার যুগ্ম মহাসচিব এএসএম শামীম এবং এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/একে

  • সর্বশেষ