শিরোনাম
◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো শর্ত ছাড়াই এ সরকারকে পদত্যাগ করতে হবে : নজরুল ইসলাম

নজরুল ইসলাম

শেখ দিদারুল, আহমেদ রাকিব: সরকারে পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপিসহ সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়ক অনুষ্ঠিত হয় বিএনপির বিভাগীয় সমাবেশ ।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু বিভাগীয় সমাবেশ। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজীর দেউরি মোড়ে  জড়ো হন চট্টগ্রাম  বিভাগের নেতাকর্মীরা।

সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান,জয়নাল আবেদীন ফারুকসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথি বক্তব্যে  কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান বলেন, জনবিচ্ছিন্ন এ সরকারের বিরুদ্ধে আর কোনো দফা দিয়ে হবে না, এখন একদফার আন্দোলনে রয়েছে দেশের জনগণ। কোনো শর্তছাড়াই পদত্যাগ করে এ সরকারকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে মায়াকান্না, গল্প কিংবা আর কোনো হামলা মামলায় চলমান আন্দোলন স্তব্দ করা যাবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, জয়নাল আবেদীন ভিপি  প্রমুখ।

তিনি আরও বলেন, নিলর্জ এ সরকার পদত্যাগী এক নেতা আব্দুস সাত্তারকে জেতাতে যে হাস্যরসের সৃষ্টি করেছে তা এ সরকারের অন্তসারশূণ্যতারই বহিঃপ্রকাশ। হিরো আলমের কাছেও যাদের অবস্থা গুরুচরণ তারাই এদেশে উন্নয়নের সবক দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। অর্থ পাচার, দুর্নীতি আর সন্ত্রাসীদের জনক আওয়ামী লীগ এখন দিশেহারা। তারা জনস্রোত দেখলেই পাগল হয়ে যায়। মিথ্যা মামলা, হুলিয়া আর প্রপাগান্ডা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না, সেটা বুঝতে পেরেই আজ তারা পাগল প্রায়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ