শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ববর্তী প্রচলন থেকে সরে এসে দলীয় প্রতীক ও ব্যক্তিগত ছবি ছাড়া বক্তব্য রেখেছেন। বিষয়টি রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে। 

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, তখন তার পেছনে থাকত শেখ মুজিবুর রহমানের ছবি, আর টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক—নৌকা।

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো ছবি বা দলীয় প্রতীক। তার পরিবর্তে সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্বলিত প্রধানমন্ত্রীর লোগো এবং এর উপরেই টাঙ্গানো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—মহান আল্লাহর কালেমা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারের প্রশাসনিক নিরপেক্ষতার ইঙ্গিত দেয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

  • সর্বশেষ