শিরোনাম
◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই 

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার  বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এটি চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেইজিং হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঘণ্টাব্যাপী সাক্ষাতের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চীন ইজ এ ইম্পোর্টেন্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কীভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেগুলো নিয়ে মতবিনিময় হয়েছে। চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে।’

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘দে আর রেডি টু নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ। উনারা (চীন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করে এবং তারেক রহমান সাহেবই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনগণের নেতৃত্ব দেবেন। পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ