শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল, সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপি

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন,  সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপি। তিনি জানান, নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউ'র সহযোগিতা চেয়েছেন তারেক রহমান।

তিনি বলেন,  এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত ভোটের গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়