শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হয়েছে: তাজনূভা জাবিন

সাবেক এনসিপি নেত্রী তাসনূভা জাবিন বলেছেন, পদত্যাগের পর থেকে বিএনপি-জামায়াত কারো সমালোচনা না করে চুপ থাকতে বলা হয়েছে। পদত্যাগের পর থেকে আমাকে সবাই সাবধান করছে বিএনপি-জামায়াত কারো সমালোচনা না করতে, চুপচাপ থাকতে, বেশি বিপ্লবী না হতে। কিন্তু আল্লাহ ছাড়া আমারে কেউ থামাতে পারবে বলে মনে হয় না।

সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি টেলিভিশন টকশোর ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে এসব কথা লেখেন।

ভিডিও লিংক শেয়ারের পর এক পোস্টে তাসনূভা জাবিন লেখেন, ‘ঢাকা-১০ আসনে আমি বেশ কয়েক মাস আগে থেকে এবি পার্টির নাসরিন সুলতানা মিলির প্রচারণা দেখে আসছি। পোস্টারে উনার ছবি দেখে দেখে আমি উনাকে খুঁজে বের করি। মনোনয়নও নিয়েছেন। কিন্তু দুজন পুরুষের এবি পার্টি সবসময় দুই জনেরই থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন মনে হয়।

তা না হলে নারী নেতৃত্ব সামনে আসে না কেন? জনপ্রিয় হয়েও আপনাদের জোটের প্রয়োজন হচ্ছে। অথচ একজন নারী ওই সাপোর্টটা পেলে দলটা দুই জনের থেকে তিনজনে যেত।’

বিএনপির খারাপ সময়ে রুমিন ফারহানা, নিলুফার মনি, মাহমুদা হাবিবা, পাপিয়া আপারা দলের আওয়াজ হয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, কিন্তু ভালো সময়ে দল হয়েছে বিএনপির পুরুষদের। সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে উনারা তো নিজেদের গড়ে তুলেছেন, এরপরও কেন এত বড় দলে নারীরা জায়গা পাচ্ছে না? ভবিষ্যতে যখন বিভিন্ন নেতার পুত্র কন্যারা পাবে তখন তো কেউ প্রশ্নও করতে পারব না? সব পার্টিতেই নারীদের রাখেন।

টকশোতে দুর্দান্ত কাউন্টার দেওয়া থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের নারীদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য নোট অব ডিসেন্ট দেওয়া পর্যন্ত পুরুষদের গলাবাজি ১০০ তে ১০০। কিন্তু কাজে ১০০ তে ০।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ভোট দেওয়ার আগে আপনারা যাতে মনে রাখেন গণঅভ্যুত্থানে মেয়েরা কি করেছিল দেশের জন্য আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার কি প্রতিদান এই দেশ মেয়েদের দিচ্ছে? কি সুশৃঙ্খল সর্বদলীয় ঐক্য এই নারী প্রশ্নে!’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়