শিরোনাম
◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান জারা।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান।’

তিনি লেখেন, যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটোখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জারা আরও লেখেন, আমরা আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে অবিচল থাকবো।

 

  • সর্বশেষ