শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ তার বাবার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ও সর্বশেষ আয়কর রিটার্ন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, আব্দুল হান্নান মাসউদ মোট ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন। অন্যদিকে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা।

আয়ের হিসাবে দেখা যায়, গত এক বছরে আব্দুল হান্নান মাসউদ ব্যবসা থেকে ৬ লাখ টাকা আয় করেছেন। একই সময়ে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি খাত থেকে ২ লাখ টাকা এবং একটি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।

নির্বাচনে বাবা ও ছেলে ভিন্ন দুটি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে এবং আব্দুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমেছেন।

আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার হাতে নগদ রয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা। এছাড়া ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্রের মালিকানা রয়েছে তার। তিনি কৃষি ও অকৃষি মিলিয়ে মোট ১৬৮ শতাংশ জমির মালিক বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

 

  • সর্বশেষ