শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ টাকা, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণে উল্লেখ করেছেন, স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার। তবে ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে।

গত সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে হাসনাত আব্দুল্লাহর জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।

এনসিপির আলোচিত এ নেতা ২০২৫- ২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন, ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তাঁর নামে কোনো কৃষি জমি নেই। বাবা–মা ও স্ত্রী–সন্তান তাঁর আয়ের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেছেন।  

হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তাঁর। তাঁর নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। বাবা–মা ও স্ত্রী–সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তাঁর নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তাঁর স্ত্রী বর্তমানে গৃহিণী।

Advertisement

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করব। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। অর্থনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।’

প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। দেবিদ্বার আসনে হাসনাতকে ছাড় দিয়েছেন জোটের নেতা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। আসনটিতে বিএনপি, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী আসন। এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এ আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ