শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি নিবন্ধনের সুযোগ, ইসির নতুন সিদ্ধান্ত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সি নাগরিকদের এনআইডির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুধু ১৮ বছর পূর্ণ হলেই এনআইডি কার্ড দেওয়া হতো। কারণ, এনআইডি ও ভোটার তালিকা একই সঙ্গে তৈরি করা হতো। 

২০১৫ সালে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে, ১৫ থেকে ১৭ বছর বয়সীদেরও এনআইডি দেওয়া হবে। তখন উদ্দেশ্য ছিল আগাম তথ্য সংগ্রহ করে রাখা যাতে ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হতে পারে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ