শিরোনাম
◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৯টি নিবন্ধিত দলের হালনাগাদ প্রতীক প্রকাশ ইসির, তালিকায় নেই আওয়ামী লীগের ‘নৌকা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়েল উপসিচব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতীক প্রকাশ করা হয়। প্রকাশিত ৫৯ দলের প্রতীকের মধ্যে নেই আওয়ামী লীগের নৌকা প্রতীক। 

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা ও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীক সমূহ ও স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

এ ছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক কর্তৃক মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে দলের মনোয়ন রিটার্নি অফিসারের নিকট দাখিলের বিধান রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়