শিরোনাম
◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যায় ভারতে ৫ বাংলাদেশি আটক: জুলকারনাইন সায়েরের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের খান। তিনি উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে ২৮ ডিসেম্বর এসটিএফ এসব ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুদুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী), তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী (সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা), রাকিবুল ইসলাম (মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা), রুবেল (ছাত্রলীগ নেতা) এবং ফিলিপস (বর্ডার এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত)।

পোস্টে আরও বলা হয়, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় এই অভিযান জোরদার করা হয়েছে। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ