শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে—এমন কোনো তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সচিব।  

এদিকে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে বিকেল চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে। বৈঠকে সভাপতিত্ব করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উৎস: নিউজি24

 

  • সর্বশেষ