শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান

গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। পাশাপাশি হাদির হত্যাকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও স্বচ্ছ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু তাকে গভীরভাবে বিচলিত করেছে। 

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তুর্ক বলেন, সবাইকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। কেননা প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজনকে আরও গভীর করবে এবং সবার অধিকারকে ক্ষুণ্ন করবে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। 

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে কিছু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে ভলকার তুর্ক বলেন, এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যেখানে সব নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্নমত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।

তিনি আরও বলেন, এই সংকটময় সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে আরও অস্থিরতা যেন না ছড়ায়, তা প্রতিরোধ করতে হবে। জাতিসংঘ মানবাধিকার প্রধান জানান, মানবাধিকার সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে তার দপ্তর প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ