শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে নাজেহাল নিউ এইজ সম্পাদক নূরুল কবীর

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাংচুর ও আগুন দিলে সেখানে ছুটে যান সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরল কবীর। সেখানে হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়েন তিনি।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলোতে দেখা যায়, তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন এক যুবক। ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিও দেওয়া হয়। তাকে ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়।

এদিন রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ ফার্মগেটে ডেইলি স্টার ভবনে গিয়ে ইংরেজি দৈনিকটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সংবাদপত্রটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন।

Advertisement

এ খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।

সংবাদমাধ্যমকে নূরুল কবীর বলেছেন, যেহেতু দুটি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটছে, সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই আমি সেখানে গিয়েছিলাম খোঁজ খবর নিতে। তখন কিছু তরুণ, যারা হয়তো আমাকে চেনেন না, তারা আমার ওপর হামলা করেছেন।

পরে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নূরুল কবীরকে উদ্ধার করেন। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ