শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্টিমেটাম শেষ, পে-স্কেল নিয়ে যা জানা গেল 

পে-স্কেল চালু করতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। পে স্কেল চেয়ে ১৮ লাখ সরকারি চাজরিজীবীর দেওয়া আল্টিমেটামের শেষ দিন পার হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে গেজেট জারির শেষ দিন ছিল। এখন পে স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাক্ষাতের অপেক্ষায় আছেন কর্মচারী নেতারা।

রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা। 

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।


উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন।

এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ