শিরোনাম
◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তফসিল ঘোষণা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি (ভিডিও)

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর (সোমবার)। পাশাপাশি ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি, ২০২৬ (রোববার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

এদিকে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় ঠিক করা হয়েছে ১১ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।

অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর অংশ হিসেবে আগারগাঁওয়ের ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেয়া হয়।


 

  • সর্বশেষ