শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তফসিল ঘোষণার আগমুহূর্তে অন্তবর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। ধারণা হচ্ছে, এ সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ। 

তবে সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা এখনও প্রকাশ্যে জানাননি আসিফ। এদিকে, ঢাকা-১০ এ প্রার্থীও দেয়নি এনসিপি। তবে, ওই আসন থেকেই যে তিনি লড়বেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।

Advertisement

অন্যদিকে, মাহফুজ কী করবেন বা কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তবে, লক্ষ্মীপুর-১ এ যেহেতু এনসিপি প্রার্থী দেয়নি, তাই অনেকে দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ, লক্ষ্মীপুর-১ অর্থাৎ রামগঞ্জে বাড়ি এই ছাত্র উপদেষ্টার। সাংবাদিকদের তার ভাই মাহবুব আলম আগেই জানিয়েছিলেন, রামগঞ্জ থেকেই নির্বাচন করার ইচ্ছা মাহফুজের। 

ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন। এই দুই প্রার্থীর বিরুদ্ধেই লড়তে হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

অন্যদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত অটল থাকলে মাহফুজ আলমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদাত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটওয়ারীর বিরুদ্ধে। এরমধ্যে নাজমুল হাসান পাটওয়ারী দাঁড়িপাল্লার প্রার্থী, আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম। 

  • সর্বশেষ