শিরোনাম
◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা ◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়ে থাকে। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার এখন শুধু সময়ের অপেক্ষা। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল; পরে তা প্রচার করা হবে।’

এর আগেও, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়