শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিলের ভাষণ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। তিনি জানান, কাল অথবা পরশু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা জানান।

তিনি আরও জানান, আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সময় থেকে আধা ঘণ্টা পরে হতে যাচ্ছে এ সাক্ষাৎ। এই সাক্ষাতের পর হতে পারে তফসিল ঘোষণার রেকর্ডিং।

এর আগে, গতকাল সোমবার নির্বাচন কমিশন থেকে রেকর্ডিং-এর জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারে চিঠি পাঠানো হয়। এছাড়াও আব্দুর রহমানেল মাছউদ জানান, স্থগিতকৃত কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না।

 

  • সর্বশেষ