শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মীদের পেশা গোপন করে পাসপোর্ট নেওয়ার প্রবণতা ঠেকাতে ই-পাসপোর্ট সিস্টেমের সঙ্গে আইবাস সংযুক্ত করার সিদ্ধান্ত সরকারের

সরকারি চাকরিজীবীদের পেশাগত তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়ার প্রবণতা ঠেকাতে ই-পাসপোর্ট সিস্টেমের সঙ্গে সরকারি কর্মচারীদের তথ্যভান্ডার আইবাস (IBAS—Integrated Budget and Accounting System) সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সকল সরকারি চাকরিজীবীর পেশা হালনাগাদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) ফয়সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা বাতিল করে পরিপত্র জারি করে মন্ত্রণালয়। পাসপোর্ট সেবা সহজীকরণের অংশ হিসেবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।

তবে নতুন এ ব্যবস্থায় গুরুতর চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে জানায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদানের নিয়ম কার্যকর হওয়ার পর দেখা গেছে—কিছু সরকারি চাকরিজীবী আবেদনপত্রে পেশা গোপন করেছেন। ই-পাসপোর্ট সিস্টেমেও তথ্য যাচাই সম্ভব হয়নি, কারণ আবেদনকারীর এনআইডিতে তাদের হালনাগাদ পেশাগত তথ্য নেই।

Advertisement

তিনি বলেন, "দেশে ১৬ বছর বয়সে এনআইডির জন্য আবেদন করা যায়, যদিও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয় ১৮ বছর বয়সে। ওই বয়সে যেই পেশা উল্লেখ করা হয়, পরে চাকরিতে যোগ দিলেও, নতুন তথ্য উল্লেখ করা হয় না, আগেরটাই থেকে যায়। ফলে এনআইডির তথ্য দেখে বোঝা যায় না কে সরকারি চাকরিজীবী, আর কে নন।"

এই প্রেক্ষাপটে ডিআইপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানান—পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিলে কিছু ঝুঁকি থাকে, বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে পেশা লুকিয়ে সাধারণ পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। এনআইডিতে তথ্য হালনাগাদ না থাকায় পেশা শনাক্ত করা সম্ভব হয় না।

সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য আইবাসে সংরক্ষিত আছে উল্লেখ করে তিনি আইবাস ও ই-পাসপোর্ট সিস্টেম সংযুক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সরকারি চাকরিজীবীর পেশা যাচাইয়ের প্রস্তাব দেন। পাশাপাশি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কোনো কর্মী চাকরিতে যোগদানের তিন মাসের মধ্যে এনআইডিতে পেশা হালনাগাদ বাধ্যতামূলক করার সুপারিশ করেন।

এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিকভাবে ই-পাসপোর্ট ও আইবাস সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এনআইডিতে সরকারি কর্মচারীদের পেশা হালনাগাদও বাধ্যতামূলক করা হবে, তবে তা এখনই নয়। জাতীয় সংসদ নির্বাচন শেষে নির্দিষ্ট সময় দিয়ে সুবিধাজনক প্রক্রিয়ায় হালনাগাদ কার্যক্রম চালু করা হবে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ