শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০১:০১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেনজেন ভিসা নিয়ে সতর্ক করল সুইডিশ দূতাবাস

শেনজেন ভিসা প্রদানের ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না থাকার তথ‌্য জা‌নিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। 

সোমবার (৮ ডিসেম্বর) সুইডিশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, সুইডেন দূতাবাসের মাইগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানাতে চায় যে আমাদের সহযোগিতা কেবলমাত্র ভিএফএস গ্লোবালের সঙ্গে। আমরা শেনজেন ভিসা সংক্রান্ত অন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সঙ্গে সহযোগিতা করি না, এমনকি ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকেও।

 

  • সর্বশেষ