শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন: বিটিআরসি ঘেরাও

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে রোববার সকাল থেকে কঠোর আন্দোলনে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’ (এমবিসিবি) এর ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিটিআরসি ভবন ঘেরাও করে রাখেন।

অবস্থান ও আন্দোলনের কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারীরা বিটিআরসি ভবনের সামনে অন্তত চার জায়গায় আগুনও জ্বালায় বিক্ষোভকারীরা।

ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো—

Advertisement

- ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার

- সিন্ডিকেট প্রথা বাতিল

- মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা

তারা অভিযোগ করেন, নতুন এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বাড়বে।

 

  • সর্বশেষ