শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন নিয়ে যা জানাল ইসি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কি কি তথ্য পরিবর্তন করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।এদিন দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, কমিশন প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে। জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি- এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।।

ইসি সচিব জানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে।

Advertisement

তিনি আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সঙ্গে। অনেকেই সমস্যা ফেজ করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।

এদিকে, আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা। আগামী  ২৫ ডিসেম্বর পর্যন্ত এই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

 

 

  • সর্বশেষ