শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী

বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। তবুও তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চান। গণতান্ত্রিক উত্তরণের ওই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কি ভাবছে? তা নিয়ে একটি জরিপ করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই।

১৩ই সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পরিচালিত ওই জরিপে অংশ নেয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করনে- অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন। ওই জরিপে অংশ নেয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা খোলাসা করেই বলেছেন- দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন।

জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন- ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে। এ দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায়। জরিপে সেই আকাক্সক্ষার প্রতিফলন রয়েছে। বাংলাদেশে একটি নির্বাচন অত্যাসন্ন। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে- বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতাকে এখনো অপ্রতিরোধ্যভাবে সমর্থন করে চলেছেন। ওই জরিপকে আইআরআই তাদের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠানটি এটি নিশ্চিত করেছে যে, সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবে আইআরআই। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ