শিরোনাম
◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত পেতে ৭৪ হাজার আবেদন, প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-ঢাকা রুটে অবশেষে কমলো বিমান ভাড়া, যাত্রীদের মধ্যে স্বস্তি

নানা জল্পনা কল্পনার পর অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো। সিলেটবাসীর মনে স্বস্তির বার্তা নিয়ে আসলো এই নতুন সিদ্ধান্ত। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। এছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। ভাড়া কমানোর দাবিতে সিলেটে আন্দোলনও চলছিল। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ