শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও)

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন–সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

 

 

  • সর্বশেষ