শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহের শেষে প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও পূর্ণাঙ্গ ও সঠিক ঠিকানা না থাকায় সৌদি আরবসহ সাতটি দেশে প্রবাসীদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইসি জানিয়েছে, এসব ঠিকানা যাচাই–বাছাই শেষ হওয়ার পর আগামী সপ্তাহের শেষ দিক থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভিএসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলাম সেটাকেও আমরা ওপেন করে দিয়েছি। তার মানে এখন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো জায়গা থেকে নির্ধারিত পদ্ধতিতে যে কেউ মানে বাংলাদেশের নাগরিক যারা আছেন ১৮ বছরের মধ্যে এনআইডি কার্ডধারী, তারা নিবন্ধন করে পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।

Advertisement

তিনি জানান, রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর রেসপন্স খুব বেশি ছিল। তবে রাত আড়াইটার দিকে তারা দেখেন যে সাতটি দেশের প্রবাসী ভোটাররা তাদের ঠিকানায় ভুল করছেন বা ঠিকমতো দিতে পারছেন না। ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছাবে না জায়গামতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম সাময়িকভাবে সাতটা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে।

তিনি আরও জানান, অ্যাপের ভেতরে একটি এড্রেস কারেকশনের এডিট চালু করার চেষ্টা চলছে, যাতে সবাই ঠিকানা আবার রিচেক করতে পারেন। ঠিকানা কনফার্ম হওয়ার পরই সামনের সপ্তাহে শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু হবে।

একদিন সময় নষ্ট হলেও প্রবাসী ভোটাররা পর্যাপ্ত সময়ই পাবেন বলে মন্তব্য করেন সালীম আহমাদ খান। তিনি বলেন, তারা ওখানে ২১ দিন পাচ্ছেন। ২১ দিন সময় যথেষ্ট। আমরা চেষ্টা করব কোনো একজন ভোটার যাতে রেজিস্ট্রেশন থেকে বাদ না পড়েন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ