শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন: প্রতারণার শাস্তি ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

ভিসা জালিয়াতি ও প্রতারক চক্রের হাত থেকে আবেদনকারীদের রক্ষায় নতুন সতর্কতা বার্তা দিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা বৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে যুক্তরাজ্য সরকার ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

মঙ্গলবার দুপুরে (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, অপরাধী এবং প্রতারকদের দ্বারা পরিচালিত প্রতারণামূলক কার্যকলাপের ফলে প্রতি বছর ভিসা আবেদনকারীদের লাখ লাখ পাউন্ড ক্ষতি হয়। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে দুর্বল মানুষকে শোষণ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং এর ফলে আইনকে ঝুঁকিতে ফেলে। বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসন সুবিধা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরাধীদের নেটওয়ার্ক সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারণা করার জন্য ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে। ভুক্তভোগীদের প্রায়শই অতিরিক্ত ফিসের বিনিময়ে ভিসা নিশ্চিতকরণ, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবতা হল আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে হলো-পাচার এবং শোষণ।

ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য সর্বদা সরকারি ওয়েবসাইট ব্যবহার করা উচিত এবং সরকারি ওয়েবসাইট (www.gov.uk) এর মাধ্যমে আবেদন করা উচিত। তবে যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ