শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭তম বিসিএস : যমুনা অভিমুখে পরীক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এসময় পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করছেন।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে রাজপথেই আন্দোলন চালাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসির চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়