শিরোনাম
◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেল নিয়ে সুখবর, বৈঠক ফলপ্রসূ

সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে।

আজ সোমবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে পে কমিশন। বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি।’ কবে নাগাদ সুপারিশ হতে পারে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।

বৈঠকে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নে মত দিয়েছেন সচিবরা। এসব সুপারিশ বিবেচনা করবে জাতীয় পে কমিশন। তবে সুপরিশ জমা দেওয়ার আগে সচিবদের সঙ্গে আবারো আলোচনায় বসতে পারে কমিশন।

গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলেছে অর্থ বিভাগ।
এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন।

  • সর্বশেষ