শিরোনাম
◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান ◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৪৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের ঝুঁকি: গ্যাস কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজ স্থগিত

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আগামী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের সব গ্যাস কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম স্থগিত করেছে সরকার।

জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের সম্প্রতি ঘটিত কম্পন এবং সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ঢাকায় ছিল। শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি এবং শনিবার (২২ নভেম্বর) দিনের বিভিন্ন সময়ে তিনটি ভূমিকম্প হয়, যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা যত কম হবে, তত বেশি ঝাঁকুনি হবে। 

এদিনের ভূকম্পনের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। তীব্র ঝাঁকুনিতে কেপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এ ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হন। আহত হন ৬ শতাধিক মানুষ। তাই নিরাপত্তার জন্য গ্যাস কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজ স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ