শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত প্রাসাদটি অধিগ্রহণ করার ফলে সরকার ৩৩২ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। ৩৩২ কোটি টাকায় প্রাসাদটি কেনা হয়েছিল।

ঐতিহাসিক রোজ গার্ডেন ক্রয়প্রক্রিয়ায় রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক সূত্রটি জানায়, ১৯৩১ সালে ব্যবসায়ী হৃষিকেশ দাস প্রায় ২২ বিঘা জমির ওপর বাগানবাড়িটি নির্মাণ করেন। বিভিন্ন দেশ থেকে আনা দুর্লভ গোলাপগাছ দিয়ে বাড়িটির চারপাশ সাজানো হয়। সেই থেকে নাম হয় ‘রোজ গার্ডেন’। ১৯৩৬ সালে তিনি এটি বিক্রি করেন ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে।

কাজী আবদুর রশীদ এখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ; যা ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামে পরিচিত হয়।

এ ছাড়া ২০১৮ সালে ব্যক্তিমালিকানাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত এই স্থাপনা কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকারের হিসাবে এ ক্রয়ে ব্যয় হয় ৩৩১ কোটি ৭০ লাখ ২ হাজার ৯০০ টাকা।

এই ক্রয়-বিক্রয়ে অনিয়ম, আর্থিক অসংগতি ও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগের ভিত্তিতেই দুদক এ অনুসন্ধান শুরু করেছে।

  • সর্বশেষ