শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার ৩০০ উপজেলায় জনসচেতনতা ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।

অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি আজ মঙ্গলবার সকালের বৈঠকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে সরাসরি কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসেই শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আনুমানিক ব্যয় প্রায় ২৫ কোটি টাকা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে সরকার ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনী, টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ও একই ধরনের বিভিন্ন কনটেন্ট প্রচারের পরিকল্পনা করেছে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ