শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে আনসারের জন্য ১৭ হাজার ৫০টি শটগান কিনছে সরকার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে ১৪৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৮৯৩ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকা। ব্যাংক ঋণ নিয়ে এই শটগান কেনা হতে পারে।

জানা যায়, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর’ জন্য ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

Advertisement

শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। প্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে দরদাতা প্রতিষ্ঠানের সাথে দর কষাকষির মাধ্যমে সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের বে গ্যালাতালের কাজ থেকে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকায় ১৭ হাজার ৫০ পিছ ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর প্রেক্ষিতে এই শটগান কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাব উপস্থান করা হয়। এতে উপদেষ্টা পরিষদ কমিটি বিষয়টি অবহিত হয় এবং প্রস্তাবক মন্ত্রণালয় সকল বিধি বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়। প্রতি পিছ শটগানের মূল্য ধরা হয়েছে ১৪৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৮৯৩ টাকা।

 

  • সর্বশেষ