শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৯ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিবন্ধিত ১২ দলকে নিয়ে দ্বিতীয় দিনের সংলাপে বসেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ সংলাপের প্রথম পর্ব শুরু হয়।

এই পর্বে অংশ নিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি–বিএসপি, বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা।

বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত নির্বাচনী সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি–বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা।

Advertisement

এর আগে গত ১৩ নভেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করে ইসি। সেদিন ১২টি রাজনৈতিক দলের সঙ্গে দুই পর্বে ইসির এই সংলাপ হয়।

সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, গত বছরের নভেম্বরের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের অনেক বড় কাজে হাত দিতে হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে নির্বাচন সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশন কাজ এগিয়ে নিয়েছে।

নির্বাচন সংস্কার কমিশন সব অংশীজনের পাশাপাশি বিভিন্ন পক্ষের সঙ্গে অন্তত ৮০টির বেশি সংলাপ করে তারপর সুপারিশ দিয়েছে জানিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশনের কিছু উদ্যোগের বিষয়ে সরকার স্ব-উদ্যোগে বাস্তবায়ন করে ফেলবে বলেছে।

রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা চেয়ে সিইসি বলেন, একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন যেন করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য। তবে ভালো নির্বাচন করতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা দরকার হবে।

আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সিইসি আরও বলেন, সবার মতামত নিয়ে এই আচরণবিধি করা হয়েছে। আচরণবিধি পরিপালনের ওপর নির্ভর করবে একটা সুন্দর নির্বাচন। তাই আচরণবিধি মানা ও প্রচারে দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন সিইসি।

 

  • সর্বশেষ