শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থী জামিল হত্যা মামলায় নতুন মোড়, গ্রেফতার হিশাম নিয়ে যা জানা গেল

গত সপ্তাহ থেকে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদে লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করেছে শেরিফ অফিস। গ্রেফতার হিশাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) একজন সাবেক শিক্ষার্থী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এদিকে, নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) ভাই জাহিদ হাসান প্রান্ত শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, বৃষ্টি আর নেই। কিন্তু দেশটির পুলিশের পক্ষ থেকেও এখনও মরদেহ উদ্ধারের কথা জানানো হয়নি।

যেভাবে ধরা পড়লো হিশাম: শুক্রবার সকালে হিশামের বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। চিফ ডেপুটি জোসেফ মাউরের তথ্য অনুযায়ী, গ্রেফতারের আগে হিশামকে অন্তত দুবার জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সহযোগিতা করলেও বৃহস্পতিবার পুনরায় জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা বন্ধ করে দেন। পরে তদন্তকারীরা লিমনের মরদেহের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পান।

হিশামকে গ্রেফতার করতে সোয়াট টিম এবং ক্রাইসিস নেগোশিয়েটর মোতায়েন করা হয়েছিল। তখন তিনি নিজেকে বাড়ির ভেতর অবরুদ্ধ করে রেখেছিলেন। গ্রেফতারের সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, বাড়ির সামনে একটি সাঁজোয়া যান দাঁড়িয়ে আছে এবং হিশাম কোমরে তোয়ালে বাঁধা অবস্থায় হাত তুলে বেরিয়ে আসছেন।

ইউএসএফের মুখপাত্র সিএনএনকে জানান, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করেছিলেন।

যেসব অভিযোগ আনা হয়েছে হিশামের বিরুদ্ধে:  হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে মারধর, অবৈধভাবে আটকে রাখা, তথ্য-প্রমাণ নষ্ট করা, মৃত্যুর সংবাদ জানাতে ব্যর্থ হওয়া এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো।

হিশামকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়, যেখানে পূর্বে পারিবারিক সহিংসতার অভিযোগে আদালত তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।

হিশামের অতীত অপরাধ: আদালতের রেকর্ড অনুযায়ী, হিশাম আগেও মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার ভাই হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে আদালতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন। ভাই ও মায়ের ওপর হামলার দায়ে এর আগে হিশামকে ওই বাড়িতে ঢুকতে নিষেধ করেছিলেন বিচারক। গত মে মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে হিশামের ভাই এটি বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়।

 

  • সর্বশেষ