শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৪, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েনায় অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

আনিসুল হক, ভিয়েনা, অস্ট্রিয়া:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার (২৭ এপ্রিল ২০২৪) ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে অনুষ্ঠিত হয়।

অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ।

প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, বিশেষ অতিথি সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সেলর বলফগাং বিনিঙ্গার ও পেটার এনস গ্রাফট, অস্ট্রিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য মিস হিলডে ফুকস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শ্রী রতন সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী রুহী দাস সাহা প্রমূখ।

এম. নজরুল ইসলাম বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির হাজার বছরের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। জন্ম হয়েছে বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত করা। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রামরত অবস্থায় তিনি স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তে, ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত হন।"

তিনি বলেন, "বাবার আদর্শের পতাকা বহন করে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন। আমাদের ভরসা সেখানেই। তাঁর যোগ্য নেতৃত্ব আমাদের পৌঁছে দেবে সেই বাংলাদেশে, যে দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সঙ্গীত পরিবেশন করেন, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ফজলুল বারী বাবু, জার্মান প্রবাসী শিল্পী এস এম লুৎফর ও সেজুতি। এছাড়াও নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীগণ।
আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ