শিরোনাম
◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৪ খাবার ফ্রিজে রাখলেই বাড়বে বিপদ!

ডেস্ক রিপোর্ট: পানি থেকে ফল প্রায় সবই রাখা হয় ফ্রিজে। দুধ-মিষ্টি, তাজা শাকসবজি থেকে রান্না করা খাবারও ফ্রিজে রেখে দিলে সেটা বেশ কয়েক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু তা সত্ত্বেও সব ধরনের খাবার ফ্রিজে রাখা যায় না। এমন ৪টি খাবার রয়েছে, যা ফ্রিজে রাখলেই ডেকে আনবে বিপদ। প্রথমত, ওই খাবারের পুষ্টিগুণ ফ্রিজের তাপমাত্রায় এসে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। পাশাপাশি ওই খাবারগুলো বিষে পরিণত হয়।

কোন খাবার এগুলো, জেনে নিন-
কাঁচা পেঁয়াজ কেটে ফ্রিজে রাখলে এতে দ্রুত পচন ধরে। এর গায়ে প্রচুর ব্যাকটেরিয়া জন্ম নেয়। পেঁয়াজ পুরোটা প্রয়োজন না হলে বাকিটা পেঁয়াজ রান্না ঘরের কোনও কোণে রেখে দিন। ফ্রিজে রাখবেন না।

রসুন ছাড়াতে বেশ ঝামেলা পোহাতে হয়, তার সঙ্গে সময়ও যায় অনেক। কাজকে সহজ করতে একসঙ্গে অনেকটা পরিমাণ রসুন ছাড়িয়ে ফ্রিজে রেখে দেন। এটি বিপজ্জনক। খোসা ছাড়ানো রসুন ফ্রিজে রাখলে এবং তা পরবর্তীকালে খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই রান্নার আগে রসুন ছাড়িয়ে নিন।

রসুন ও পেঁয়াজের মতো আদাও ফ্রিজে রাখা উচিত নয়। বিশেষত, খোসা ছাড়িয়ে আদা ফ্রিজে রাখলে এতে পচন ধরে যায়। এরপর ওই আদা খেলে কিডনি ও লিভার ফেলিয়রের সমস্যা দেখা দিতে পারে।

বেঁচে যাওয়া ভাত ফেলতে ইচ্ছে করে না। তাই তুলে রাখেন ফ্রিজে। কিন্তু ফ্রিজে ভাত সংরক্ষণ করা উচিত নয়। এই ভাত খেলে রক্তে শর্করার মাত্রা ও খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়বে। ফ্রিজে ভাত ২৪ ঘণ্টার বেশি রাখবেন না। সূত্র: আরটিভি

  • সর্বশেষ