শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০২:৪৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিটস্ট্রোকে সহায়ক হতে পারে লাল পেঁয়াজ

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক হতে পারে লাল পেঁয়াজ। পুষ্টিবিদদের মতে, সাদা বা গোলাপি পেঁয়াজের তুলনায় লাল পেঁয়াজ গরমজনিত চাপ ও পানিশূন্যতা মোকাবিলায় বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা জানান, লাল পেঁয়াজে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, খনিজ উপাদান এবং উচ্চমাত্রার পানি, যা গরমের সময় শরীর থেকে হারিয়ে যাওয়া পানি ও লবণের ঘাটতি পূরণে সহায়তা করে।

চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত গরমে ঘাম, মাথা ঘোরা, মাথাব্যথা, বমিভাব ও দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। লাল পেঁয়াজের প্রাকৃতিক শীতলকারী ও হাইড্রেটিং গুণ এসব উপসর্গ কিছুটা কমাতে সাহায্য করতে পারে।  

পুষ্টিবিদরা আরও জানান, গ্রীষ্মকালে লাল পেঁয়াজ হজমে সহায়তা করে, শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। সালাদের সঙ্গে কাঁচা লাল পেঁয়াজ খেলে পেট ফাঁপা কমতে পারে এবং পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিও বাড়তে পারে।

Advertisement

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, লাল পেঁয়াজে থাকা প্রাকৃতিক উপাদান রক্ত সঞ্চালন উন্নত করতে এবং অতিরিক্ত গরমের কারণে শরীরে সৃষ্ট চাপ কমাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লাল পেঁয়াজকে হিটস্ট্রোকের পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে দেখা ঠিক নয়। এটি কেবল সহায়ক খাবার হিসেবে কাজ করতে পারে।

তাদের পরামর্শ, গরমের সময়ে সালাদ, দই, রায়তা বা ঘরে তৈরি বিভিন্ন সসের সঙ্গে লাল পেঁয়াজ খাওয়া যেতে পারে। তবে যাদের অ্যাসিডিটি, পাকস্থলীর সংবেদনশীলতা বা অন্ত্রের সমস্যা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে লাল পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ