শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৫৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডার্ক চকলেট কি সত্যিই স্মৃতিশক্তি বাড়ায়? গবেষণার যা জানা গেলো

জাপানের একদল গবেষক জানিয়েছেন, ডার্ক চকলেট মানুষের মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এটি সাময়িকভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী কারেন্ট রিসার্চ ইন ফুড সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, চকলেটে থাকা ‘ফ্ল্যাভনল’ নামক বিশেষ যৌগের কারণে এই ইতিবাচক প্রভাব পড়ে। ফ্ল্যাভনল মূলত চকলেটের তিক্ত স্বাদের জন্য দায়ী, তবে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সক্ষম।

গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করেছেন। গবেষণায় তারা দেখেছেন, নির্দিষ্ট কাজের প্রশিক্ষণের আগে ফ্ল্যাভনল প্রয়োগ করায় ইঁদুরদের স্মৃতিশক্তি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার প্রভাব প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এই সময়ে মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ ‘হিপোক্যাম্পাস’ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে।

ফ্ল্যাভনল মস্তিষ্কের ‘অ্যালার্ম সিস্টেম’ বা ‘লোকাস কোয়েরুলিয়াস’-কে সক্রিয় করে তোলে। এর ফলে ‘নরএপিনেফ্রিন’ নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা মনোযোগ বৃদ্ধি করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে।

Advertisement

বিশেষজ্ঞদের মতামত 

গবেষকদের মতে, ডার্ক চকলেটের এই গুণাগুণ পড়াশোনা বা মানসিক পরিশ্রমের কাজে সহায়ক হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই ফলাফল সরাসরি মানুষের ওপর প্রয়োগ করা এখনই সম্ভব নয়। কারণ পরীক্ষায় ইঁদুরকে যে পরিমাণ ফ্ল্যাভনল দেওয়া হয়েছে, সাধারণ চকলেট খেয়ে সেই মাত্রা অর্জন করা কঠিন।

গবেষণায় স্পষ্ট করা হয়েছে, স্মৃতিশক্তির এই উন্নতি দীর্ঘস্থায়ী নয়। এর প্রভাব কেবল এক ঘণ্টা পর্যন্ত থাকে। এছাড়া ডার্ক চকলেটের পরিমিত সেবন স্বল্পমেয়াদী মনোযোগ বাড়াতে সাহায্য করলেও, দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির ওপর এর প্রভাব এখনো সীমিত বলে মনে করা হচ্ছে। 

সূত্র: সামা টিভি

  • সর্বশেষ