শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০২:৩১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরমুজের বীজ খেয়ে ফেললে কী হয়?

গরম পড়তেই তরমুজের কদর বেড়ে যায়। শরীর ঠান্ডা রাখা ও পানির ঘাটতি মেটাতে তরমুজের জুড়ি নেই। এতে প্রায় ৯২ শতাংশ পানি রয়েছে। পাশাপাশি ভিটামিন, আয়রন ও কম ক্যালোরি—যা একে স্বাস্থ্যকর ফল হিসেবে জনপ্রিয় করে তুলেছে।  

তবে তরমুজ খেতে গিয়ে অনেক সময় ভুল করে বীজ পেটে চলে যায়। এতে কী কোনো ক্ষতি হয়? উত্তর হলো—না, বরং অনেক ক্ষেত্রে উপকারই হয়।

বিশেষজ্ঞদের মতে, তরমুজের বীজ সাধারণত হজম হয়ে যায় বা শরীর থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং এই বীজে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের জন্য উপকারী।

তরমুজের বীজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। এতে থাকা পুষ্টিগুণ ত্বকের জন্যও ভালো—নিয়মিত খেলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং বলিরেখা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া যারা ওজন কমাতে চান, তাদের জন্যও এটি একটি ভালো স্ন্যাক্স হতে পারে, কারণ এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

তবে সবচেয়ে ভালো উপায় হলো বীজগুলো শুকিয়ে হালকা ভেজে খাওয়া। এতে স্বাদও বাড়ে, পুষ্টিগুণও ঠিক থাকে। তাই তরমুজের বীজ পেটে চলে গেলে দুশ্চিন্তার কিছু নেই—বরং এটি শরীরের জন্য একটি ছোট কিন্তু উপকারী সংযোজন।

  • সর্বশেষ