শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টমেটো খেলে শরীরে যেসব উপকার মিলে

টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। শীতকালীন সবজি হলেও বর্তমানে সারা বছরই টমেটো পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা-দুইভাবেই এটি খাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। অনেকেই সালাদে টমেটো খান। শুধু স্বাদ বাড়ানোই নয়, টমেটো দিয়ে তৈরি হয় নানা ধরনের কেচাপ ও সসও।

টমেটোর পুষ্টিগুণ ও উপকারিতা

পুষ্টিতে ভরপুর : টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে, ফলেট এবং পটাসিয়াম। এছাড়া এতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও কপার রয়েছে। এক কাপ টমেটোতে প্রায় দুই গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে প্রচুর পানি রয়েছে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

চর্মরোগে কার্যকর : ত্বকের নানা সমস্যায় টমেটো উপকারী। প্রক্রিয়াজাত করে টমেটোর রস ব্যবহার করলে চর্মরোগ নিরাময়ে উপকার পাওয়া যায়।

Advertisement

ত্বকের সৌন্দর্য রক্ষায় সহায়ক : টমেটোর রস মুখের ত্বক মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে। বয়সের ছাপ কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক : প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রক্তস্বল্পতা দূরীকরণে সহায়ক : যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য টমেটো উপকারী। নিয়মিত এক বা দুইবার টমেটো খেলে উপকার পাওয়া যেতে পারে।

সর্দি-কাশি প্রতিরোধে উপকারী : সর্দি-কাশি হলে এক বা দুটি টমেটো স্লাইস করে অল্প চিনি বা লবণ দিয়ে গরম করে স্যুপ বানিয়ে খেতে পারেন। এতে উপকার মিলতে পারে।

জ্বরে আরামদায়ক : গায়ের তাপমাত্রা সামান্য বেড়ে গেলে টমেটো খেলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।

মাড়ি থেকে রক্তপাত কমাতে সহায়ক : ভিটামিন সি-র অভাবে মাড়ি থেকে রক্তপাত হতে পারে। টমেটোতে প্রচুর ভিটামিন সি রয়েছে। নিয়মিত টমেটো খেলে এ সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।

ত্বক সুস্থ রাখতে সহায়ক : নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ ও প্রাণবন্ত থাকে। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে কিছুটা সুরক্ষা দেয় এবং বলিরেখা কমাতে সহায়তা করে।

অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়ক : টমেটোতে থাকা লাইকোপেন ও ভিটামিন এ অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

হাড়ের জন্য উপকারী : টমেটোতে ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

খাবারে টমেটোর ব্যবহার : টমেটো সস ও কেচাপ যেকোনো খাবারের সঙ্গে, বিশেষ করে মুখরোচক ভাজাভুজি বা নাশতার সঙ্গে খেলে দারুণ লাগে। বর্তমানে গরু বা মুরগির মাংসের নানা নতুন রেসিপিতেও টমেটো সস ব্যবহার করা হয়। এতে স্বাদে ভিন্নতা আসে এবং খাবার হয় আরও সুস্বাদু।

  • সর্বশেষ