শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজ কাটলেই চোখে পানি? জেনে নিন সহজ সমাধান

রান্নাঘরের নিত্যসঙ্গী পেঁয়াজ। এমন কোনো তরকারি নেই, যেখানে পেঁয়াজের ব্যবহার হয় না। সাধারণ তরকারি হোক কিংবা মাছ-মাংস— সব রান্নাতেই পেঁয়াজ চাই। আর এই পেঁয়াজ খোসা ছাড়িয়ে কাটতে গেলেই চোখে পানি চলে আসে। আপনি পেঁয়াজ কাটছেন, আবার চোখের পানির মুছছেন। যেদিন একটু বেশি পেঁয়াজ কাটতে হয়, সেদিন আরও কাঁদতে হয়। চোখের পানি ও জ্বালা ভাব নিয়ে কাটাকুটির কাজ করতে খুবই অসুবিধা হয়। 

এখন আপনার প্রশ্ন হচ্ছে— এ ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় তো আছে। অবশ্যই একটা উপায় আছে। পেঁয়াজে রয়েছে সালফেনিক অ্যাসিড। পেঁয়াজ কাটার পর ওই অ্যাসিড বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। এতে তৈরি হয় সালফার গ্যাস। সেই গ্যাসই চোখে গিয়ে জ্বালাভাব তৈরি করে এবং পানি বের করে দেয়। সুতরাং পেঁয়াজ কাটার সময়ে কিছু টোটকা নিয়ম মানলে আর চোখ দিয়ে পানি পড়বে না?

চলুন জেনে নিই—

চিমনি চালিয়ে নিন

Advertisement

যখনই পেঁয়াজ কাটবেন চিমনি বা এগজাস্ট ফ্যান চালিয়ে নিন। প্রয়োজনে চিমনির নিচে দাঁড়িয়ে পেঁয়াজ কাটুন। এতে পেঁয়াজে থাকা গ্যাস উড়ে চোখে পড়বে না। এর পাশাপাশি পেঁয়াজ কাটার সময়ে ওই হাত চোখে-মুখে দেবেন না। এতে চোখ দিয়ে পানি পড়া বেড়ে যাবে।

ফ্রিজে রাখুন

পেঁয়াজের খোসা ছাড়িয়ে তা ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইমগুলো খুব বেশি সক্রিয় থাকে না। তাই ঠান্ডা অবস্থায় পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করার আশঙ্কা কম থাকে।

ধারালো ছুরি ব্যবহার

পেঁয়াজ কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করুন। এতে খুব সহজে এবং দ্রুতগতিতে সবজি কাটা হয়ে যায়। তাই পেঁয়াজের রস বাতাসে ছড়িয়ে পড়ার কিংবা চোখে যাওয়ার আশঙ্কা কম থাকে। এর পাশাপাশি কাটাকুটির ঝামেলাও তাড়াতাড়ি মিটে যাবে।

মাথা কেটে নিন

পেঁয়াজের সবচেয়ে বেশি সালফার থাকে গোড়ায়। তাই খোসা ছাড়ানোর আগে পেঁয়াজের মাথাটা কেটে ফেলে দিন। ওই অংশটা সবজির কাটার সময়ে আশপাশে রাখবেন না। এরপর খোসাসমেতই পেঁয়াজ পানিতে ভিজিয়ে রাখুন। কাটার পর পেঁয়াজ পানিতে ভেজালে তার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই এমন ভুল করবেন না।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ