শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে বেছে নিন পুষ্টিকর খাবার: সুস্থ থাকতে নাস্তার তালিকায় আনুন ৫টি বদল

নাস্তা বলতে আমরা সাধারণত মুখরোচক কোনো খাবারকেই বুঝি। বিশেষ করে মসলাদার, ডুবো তেলে ভাজা অথবা অতিরিক্ত লবণ কিংবা চিনি মিশ্রিত নানা খাবার। কিন্তু এসব খাবারই সুস্থ থাকার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই বলে কি আপনি নাস্তা খাবেন না? নিশ্চয়ই খাবেন। সেজন্য অস্বাস্থ্যকর বা শরীরের জন্য ক্ষতিকর খাবারের পরিবর্তে আপনাকে বেছে নিতে হবে স্বাস্থ্যকর খাবার। চলুন জেনে নেওয়া যাক নাস্তা হিসেবে কোন খাবারের বদলে কোন স্বাস্থ্যকর খাবার খেতে পারেন-

১. বিস্কুটের পরিবর্তে বাদাম এবং বীজ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিবর্তে কয়েকটি বাদাম, আখরোট অথবা কুমড়া এবং সূর্যমুখী বীজ খান। এগুলো স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং খনিজ সমৃদ্ধ যা স্থিতিশীল শক্তি প্রদান করে। সেইসঙ্গে ময়দার তৈরি খাবারের চেয়ে অনেক ভালোভাবে ক্ষুধা নিয়ন্ত্রণ করে।

২. চিপসের বদলে ছোলা

Advertisement

ভাজা চিপস অতিরিক্ত লবণ এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা থাকে। আরও ভালো পছন্দ হতে পারে ভাজা ছোলা। এগুলো হালকা, মুচমুচে, ফাইবার এবং উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর, যা আপনি কোনো অপরাধবোধ ছাড়াই দীর্ঘক্ষণ ধরে খেতে পারবেন।

৩. চিনিযুক্ত দইয়ের বদলে টক দই

স্বাদযুক্ত দইয়ে অনেকটা চিনি থাকে। পেঁপে বা বেরির মতো তাজা ফলের সঙ্গে টক দই খান। এই মিশ্রণটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এতে প্রোবায়োটিক রয়েছে যা অন্ত্রকে পুষ্ট করে, চিনির ক্ষয় ছাড়াই স্থিতিশীল শক্তি প্রদান করে।

৪. চকোলেটের বদলে পিনাট বাটার

মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে প্রক্রিয়াজাত চকোলেট বার বা ক্যান্ডির পরিবর্তে একটি আপেল বা কলার সঙ্গে এক চামচ পিনাট বাটার মিশিয়ে খান। এই সমন্বয় প্রাকৃতিক কার্বোহাইড্রেটকে স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনের সঙ্গে ভারসাম্যপূর্ণ করে, যা আপনাকে হঠাৎ এনার্জি ক্রাশের ক্ষতি এড়াতে সাহায্য করে।

৫. ইনস্ট্যান্ট নুডলসের বদলে সেদ্ধ ডিম বা পনির

ইনস্ট্যান্ট নুডলস অনেকের কাছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রিয় দ্রুত খাবারের মধ্যে একটি, তবে এতে পরিশোধিত কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রায় শূন্য পুষ্টি থাকে। এর বদলে সেদ্ধ ডিম বা পনির খাওয়ার চেষ্টা করুন। এগুলো হলো প্রোটিন সমৃদ্ধ খাবার যা গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনাকে সজাগ এবং উদ্যমী থাকতে সাহায্য করবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ