শিরোনাম
◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় যে ৫ ফল

কোলেস্টেরল মানেই যে খারাপ এমনটা কিন্তু নয়। আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল রয়েছে। ভালো আর খারাপ। ভালো কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এই কোলেস্টেরলকে এইচডিএল বলা হয়। 

এই কোলেস্টেরল হার্টকে সুরক্ষিত রাখে। রক্তনালীতে নোংরা বা প্লাক জমতে দেয় না। তাই যেভাবেই হোক ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে হবে। পরিচিত কিছু ফল এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই- 

আপেল 
দেহে ভালো কোলেস্টেরল বাড়াতে সবার প্রথমে আপেল খেতে হবে। দিনে একটি আপেল খাওয়া মাস্ট। এতেই উপকার মিলবে হাতেনাতে। বাড়বে ভালো কোলেস্টেরলের পরিমাণ। 

লেবু 
যেকোনো ধরনের লেবু খাওয়া শুরু করুন। লেবুও দেহের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত লেবু খেলেও উপকার মিলবে।

পেয়ারা 
কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পেয়ারা খাওয়া শুরু করুন। এটিও ভালো কোলেস্টরল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি বাড়ায় ইমিউনিটি। তাই রোজকার খাদ্যতালিকায় রাখুন পেয়ারা। 

আঙুর
খাদ্যতালিকায় রাখুন আঙুর। এটি ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। এই ফল খেলে উপকার মিলবে। বৃদ্ধি পাবে এইচডিএল।

কলা
কলাও অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে ফাইবার। সেসঙ্গে ভালো পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। ফলে সুস্থ থাকবে শরীর। 

রোজ ব্যায়াম করুন
এছাড়া রোজ ব্যায়াম করুন। দিনে ৩০ মিনিটে এক্সারসাইজ হলো মাস্ট। তাতেই সুস্থ থাকতে পারবেন। বাড়বে এইচডিএল কোলেস্টেরল।

সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ