শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থায়ী নাগরিকত্ব নিয়ে বিশাল সুখবর দিলো কানাডা, দুই বছরে ৩৩ হাজার বিদেশি কর্মী পাবে পিআর!

কানাডা সরকার আগামী দুই বছরে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীকে স্থায়ী নাগরিকত্ব (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশটি অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণ এবং প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে।

ফেডারেল বাজেটে (২০২৫) উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার এই পরিকল্পনা ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছেন।

একই সময়ে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ২০২৬ সালে ৩ লাখ ৮৫ হাজার নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে ১ লাখ ৫৫ হাজারে, আর অস্থায়ী বিদেশি শ্রমিকদের লক্ষ্যও কমানো হয়েছে ৩৭ শতাংশ, দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারে।

স্থায়ী নাগরিকত্বের (PR) লক্ষ্য অপরিবর্তিত
২০২৬ সালে কানাডার মোট স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য থাকছে ৩ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৬৪ শতাংশ বা ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন আসবে অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির আওতায়। পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে পিআর দেওয়া হবে।

গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতে অগ্রাধিকার

সরকার জানায়, এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে কানাডার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে শ্রমিক সংকট দীর্ঘদিনের সমস্যা। শুল্কবিধি পরিবর্তন ও খরচ বৃদ্ধি এসব অঞ্চলের ব্যবসায়িক কর্মকাণ্ডকে প্রভাবিত করেছে। তাই সেখানে দক্ষ ও অভিজ্ঞ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে রাখার দিকেই নজর দেওয়া হচ্ছে।

ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন
প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সেপ্টেম্বরে বলেন, ‘টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP)-কে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা নির্দিষ্ট খাত ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’ বাজেটে আলাদা সংখ্যা না দেওয়া হলেও ধারণা করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (IMP)-এর আওতায় বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হতে পারে।

বাস্তবে বড় পরিবর্তন নয়
অস্থায়ী বাসিন্দাদের লক্ষ্য কমানো মানে তাঁদের প্রবেশ হঠাৎ বন্ধ করে দেওয়া নয়, বলছে সরকার। ২০২৫ সালের লক্ষ্য পূরণেও বড় ঘাটতি রয়েছে—চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল ৪২ শতাংশ অস্থায়ী বিদেশি কর্মী ও ২৯ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় প্রবেশ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই নতুন পরিকল্পনা কানাডার দীর্ঘমেয়াদি অভিবাসন ভারসাম্য পুনর্গঠন এবং অভ্যন্তরীণ শ্রমবাজারে স্থিতিশীলতা আনার একটি বড় পদক্ষেপ হতে পারে।

  • সর্বশেষ